বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দৌলতপুরে ‘উপজেলা প্রশাসন কাপ’ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ০২ নভেম্বর ২০২৫ | প্রিন্ট  

দৌলতপুরে ‘উপজেলা প্রশাসন কাপ’ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

দৌলতপুরে ‘উপজেলা প্রশাসন কাপ’ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

 


জহির মাহমুদ প্রতিনিধি দৌলতপুর

মানিকগঞ্জের দৌলতপুর ‘উপজেলা প্রশাসন কাপ’ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার বিকেলে উপজেলার দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মানিকগঞ্জ জেলা প্রশাসক ডঃ মানোয়ার হোসেন মোল্যা।

 

খেলায় দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলী।

 

এসময় আরও উপস্থিত ছিলেন-

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলম,দৌলতপুর সরকারি প্রমোদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান,উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আব্দুল মতিন মাস্টার,মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য ও উপজেলা বিএনপির সহসভাপতি মো. লোকমান হোসেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম কুন্টু,উপজেলা কৃষক দলের সিনিয়র সহ সভাপতি মো. আরফান আলী প্রধান, বাঘুটিয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. আমজাদ হোসেন,কলিয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান,চরকাটারী ইউনিয়ন চেয়ারম্যান মো. আইয়ুব আলী, চকমিরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আমজাদ হোসেন প্রমুখ।

 

 

উদ্বোধনী ম্যাচে চকমিরপুর ইউনিয়ন বনাম কলিয়া ইউনিয়ন ইউনিয়ন অংশ নেয়। খেলার ১-০ গোলে চকমিরপুর ইউনিয়ন বিজয়ী হয়।

 

খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন হাজারো দর্শক। দর্শকদের উচ্ছ্বাস, সমর্থন ও ঢাক-ঢোলের আওয়াজে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।

Facebook Comments Box

Posted ৪:৩০ অপরাহ্ণ | রবিবার, ০২ নভেম্বর ২০২৫

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com