সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

তারেক রহমান কথা দিলে কথা রাখেন’—দৌলতপুরে এস এ জিন্নাহ কবীর

মোঃ জাহাঙ্গীর আলম, মানিকগঞ্জ প্রতিনিধিঃ   |   শনিবার, ২২ আগস্ট ২০২৬ | প্রিন্ট  

তারেক রহমান কথা দিলে কথা রাখেন’—দৌলতপুরে এস এ জিন্নাহ কবীর

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবীর বলেছেন, ‘বিপ্লবী তারেক রহমান কথা দিলে কথা রাখেন। তিনি নির্বাচনের আগে জনগণকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা এবং শিক্ষিত যুবকদের বেকার ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের কার্যক্রম শুরু হয়েছে।’

 


তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে মাদকমুক্ত, চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছেন। বিএনপির নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে একে একে কার্যক্রম শুরু হয়েছে।

 

এস এ জিন্নাহ কবীর বলেন, গত পাঁচ মাসে দৌলতপুর, ঘিওর ও শিবালয় উপজেলায় সরকারের বরাদ্দকৃত অর্থে রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির ও শ্মশানঘাটসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হয়েছে। আগামী সাড়ে চার বছরের মধ্যে পর্যায়ক্রমে বাকি উন্নয়নমূলক কাজগুলোও বাস্তবায়ন করা হবে।

 

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতির ৩১ দফার বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়েছে। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের জন্য কর্মী নিয়োগ করা হয়েছে। মাদক, চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

 

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল ৬টায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের গ্রামবাসীর উদ্যোগে কাকনা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মাদকমুক্ত, চাঁদাবাজমুক্ত ও দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট আরিফুর রহমান লিটনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক জেলা বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক মোহাম্মদ লোকমান হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, শিবালয় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী মিজানুর রহমান লিটন, ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, ধামশ্বর ইউনিয়ন বিএনপির অ্যাডভোকেট আলেক মিয়া, সাধারণ সম্পাদক লুৎফর রহমান পিন্টু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, জেলা যুবদলের সদস্য মোসলেম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, বিএনপি নেতা অ্যাডভোকেট শামীম আহমেদ, জেলা যুবদলের নেতা নাসির উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার রবিজ্জল হোসাইন রবি, যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, জেলা ছাত্রদলের সিনিয়র সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সাংগঠনিক সম্পাদক শাকিব খান অয়ন, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. অনিক হাসান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট হুমায়ুন কবির এলিটসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৭:৩২ পূর্বাহ্ণ | শনিবার, ২২ আগস্ট ২০২৬

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৭১২৪৭০৭৮১

E-mail: infobddesh24@gmail.com