ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ | প্রিন্ট
মোঃ খায়রুল বাশার (মিঠু)ঈশ্বরদী(পাবনা) প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদী উপজেলার ৫ নং সলিমপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এবং ২০২৫–২০২৬ অর্থবছরের ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে ইউনিয়নের ২৭টি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার মধ্যে জার্সি, ফুটবল ও সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটে সলিমপুর ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সলিমপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মো. মহির মণ্ডল।
অনুষ্ঠানে বক্তব্য দেন মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিসুর রহমান এবং ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ওয়াহিদুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সলিমপুর ইউনিয়ন পরিষদের সচিব শহিদুল ইসলাম। এতে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও হাসান মোহাম্মদ শোয়াইব বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, “সুস্থ শরীরে সুস্থ মন বিরাজ করে। তাই ভালো ফলাফল অর্জনের পাশাপাশি একজন শিক্ষার্থীকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে নিয়মিত খেলাধুলার কোনো বিকল্প নেই। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষা ও ক্রীড়া উন্নয়নে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।”
সভাপতির বক্তব্যে মো. মহির মণ্ডল বলেন, গত বছরও সলিমপুর ইউনিয়নের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছিল। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবারও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য জার্সি, ফুটবল ও সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে ১৮টি জার্সি সেট, ১৮টি ফুটবল এবং ৫০টি সিলিং ফ্যান তুলে দেওয়া হয়।
এ সময় সলিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য আক্তারুল ইসলাম, ওয়াহিদুজ্জামান, স্বপন সরদার, ছবিহা খাতুন, সুবর্ণা খাতুন, ফুরকান আলী বিশ্বাস ও মিনারুল ইসলাম, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মমিনুল ইসলাম, সহকারী ফরিদুল ইসলাম এবং গ্রাম পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া উপকরণ ও প্রয়োজনীয় শিক্ষা-সহায়ক সামগ্রী সরবরাহের মাধ্যমে শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে, শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং সুস্থ, দক্ষ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Posted ১২:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
Desh24.News | Azad
.
.
আর্কাইভ
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৭ | |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ |
| ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ |
| ৯ | ৩০ | |||||