সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দৌলতপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট  

দৌলতপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান

দৌলতপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান

মোঃ জাহাঙ্গীর আলম, মানিকগঞ্জ প্রতিনিধিঃ


মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় উপজেলার ধামশ্বর ইউনিয়নের বড়হাতকোড়া গ্রামের সোনামিয়ার বাড়ি থেকে আম্বর আলীর বাড়ি পর্যন্ত নতুন সড়কে এ বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়।

অভিযানের উদ্বোধন করেন দৌলতপুর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা, তানভীর আহমদ। তাঁর নেতৃত্বে উপজেলায় প্রায় শতাধিক ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষিকা মোসাঃ মুনিরা খাতুন, উপজেলা মহিলা আনসার প্লাটুন কমান্ডার মোছাঃ মিতালি আক্তার, চকমিরপুরের সহকারী আনসার প্লাটুন কমান্ডার মোঃ আনন্দ মিয়া, চকমিরপুর ইউনিয়নের আনসার প্লাটুন কমান্ডার মোঃ আলম খান এবং কলিয়া ইউনিয়নের সহকারী আনসার প্লাটুন কমান্ডার মোঃ বাবুর আলীসহ অর্ধশতাধিক আনসার ও ভিডিপি সদস্য।

অভিযানের সার্বিক সহযোগিতায় ছিলেন ধামশ্বর ইউনিয়ন আনসার ও ভিডিপির দলনেতা মোঃ সুজন মিয়া এবং মহিলা নেত্রী মমতাজ বেগম।

Facebook Comments Box

Posted ৩:৩৮ অপরাহ্ণ | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৭১২৪৭০৭৮১

E-mail: infobddesh24@gmail.com