সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দৌলতপুরে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান, ৭০টি চায়না দুয়ারি ও ৬টি কারেন্ট জাল জব্দ

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ১১ জুলাই ২০২৬ | প্রিন্ট  

দৌলতপুরে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান, ৭০টি চায়না দুয়ারি ও ৬টি কারেন্ট জাল জব্দ

জহির মাহমুদ, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের দৌলতপুরে দেশীয় প্রজাতির মাছের প্রজনন, সংরক্ষণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ মৎস্য আহরণে ব্যবহৃত নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৭০টি চায়না দুয়ারি ও ৬টি কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ।


শনিবার উপজেলার চকমিরপুর ইউনিয়নের চকহরিচরণ এলাকা এবং কলিয়া ইউনিয়নের উলাইল বিলে মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নের অংশ হিসেবে পৃথক এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী।

অভিযানে ৭০টি অবৈধ চায়না দুয়ারি এবং ৬টি ছোট কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় দৌলতপুর থানা পুলিশের সদস্যবৃন্দ এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সার্বিক সহযোগিতা করেন।

পরে জব্দ করা সব জাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, পুলিশের সদস্য এবং স্থানীয় জনগণের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী বলেন, দেশীয় প্রজাতির মাছের প্রজনন, সংরক্ষণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ মৎস্য আহরণে ব্যবহৃত নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে। তিনি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে সকলের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box

Posted ৮:৩৬ অপরাহ্ণ | শনিবার, ১১ জুলাই ২০২৬

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৭১২৪৭০৭৮১

E-mail: infobddesh24@gmail.com