সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঘিওরে ব্রিজের দুই পাশে এপ্রোচ সড়কের কাজ চালু রাখার দাবিতে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ০৮ মে ২০২৬ | প্রিন্ট  

ঘিওরে ব্রিজের দুই পাশে এপ্রোচ সড়কের কাজ চালু রাখার দাবিতে মানববন্ধন

ঘিওরে ব্রিজের দুই পাশে এপ্রোচ সড়কের কাজ চালু রাখার দাবিতে মানববন্ধন

 


আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের বৈকুন্ঠপুর ( নিন্দাপাড়া ) বালিয়াবাধায় আলহাজ্ব কাজী গোলাম হোসেন রোডের বৈকুন্ঠপুর নদীর ওপর নির্মিত একটি ব্রিজের দুই পাশে এপ্রোচ সড়কের কাজ চালু রাখার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা ও ২ নং সিংজুরী ইউনিয়নবাসী।

শুক্রবার ( ৮ মে ) স্থানীয় জনসাধারণ ও ইউনিয়নবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সিংজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মোঃ আকতার হোসেন মন্ডল, সিংজুরী ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ব্রিজটি নির্মাণের বছর পেরিয়ে গেলেও এখনো দুই পাশে এপ্রোচ সড়ক না থাকায় প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীসহ হাজারো মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেন তারা।

তারা আরও বলেন, অবিলম্বে এপ্রোচ সড়ক নির্মাণ কাজ চালু করা না হলে জনদুর্ভোগ আরও বাড়বে। দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বক্তারা।

মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

Posted ৭:৫৪ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ মে ২০২৬

Desh24.News |

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৭১২৪৭০৭৮১

E-mail: infobddesh24@gmail.com