সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঘিওরের সিংজুরীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও চাউল বিতরণ 

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ২০ জুন ২০২৬ | প্রিন্ট  

ঘিওরের সিংজুরীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও চাউল বিতরণ 

মানিকগঞ্জের ঘিওরে প্রাকৃতিক দূর্যেগে ক্ষতিগ্রস্থ ২০টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ ও ২৫০ জনের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।

 


শনিবার ( ২০ জুন ) সকালে উপজেলার সিংজুরী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ওই অর্থ ও চাউল বিতরণ করা হয়।

 

সিংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোঃ আসাদুর রহমান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির ।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের সহধর্মনি শায়লা কবির।

 

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সিংজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল কাদের মিয়া, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা, যুগ্ম সম্পাদক মোঃ শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ গুলজার হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ রিপন মিয়া, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যগণসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে ক্ষতিগ্রস্ত ২০ টি পরিবারের হাতে নগদ অর্থ ২৫ শত টাকা ও ২৫০ জনের মাঝে ২০ কেজি করে চাউল বিতরণ করা হয়।

 

এ সময় শায়লা কবির বলেন, প্রাকৃতিক দুর্যোগে আমাদের যে সকল ভাই-বোন ও পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমি তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। বিপদের এই মুহূর্তে আপনাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আজ আমরা যে ত্রাণ ও আর্থিক সহায়তা নিয়ে এসেছি, তা হয়তো আপনাদের ক্ষতির তুলনায় সামান্য। আপনাদের যেকোনো প্রয়োজনে আমরা অতীতেও ছিলাম, ভবিষ্যতেও পাশে থাকব ইনশাল্লাহ।

Facebook Comments Box

Posted ৭:৪৯ অপরাহ্ণ | শনিবার, ২০ জুন ২০২৬

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৭১২৪৭০৭৮১

E-mail: infobddesh24@gmail.com