সোমবার ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পিএসজির হয়ে রাতে মাঠে নামছেন মেসি!

স্পোর্টস ডেস্ক:   |   রবিবার, ২৯ আগস্ট ২০২১ | প্রিন্ট  

পিএসজির হয়ে রাতে মাঠে নামছেন মেসি!

লিগ ওয়ানে নিজেদের চতুর্থ ম্যাচে রবিবার দিবাগত রাতে মাঠে নামছে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি)। এই ম্যাচে পিএসজির প্রতিপক্ষ রিমস। এ ম্যাচের মধ্য দিয়েই প্রথমবারের মতো পিএসজির জার্সি গায়ে মাঠে নামবেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এমনটিই বলছে ইউরোপীয় গণমাধ্যমগুলো।

 


পিএসজির হয়ে মেসির অভিষেকের সাক্ষী হতে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শকরা। ম্যাচের ১০ দিন আগেই স্টেডিয়ামের সব টিকিট বিক্রি হয়ে গেছে। সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। তার আগেই ক্লাবের পক্ষে অভিষেক হয়ে যাওয়ার কথা মেসির।

 

রিমসের বিপক্ষে ম্যাচটি শুরু হবে রবিবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে। অভিষেক হলেও মেসি হয়তো ম্যাচের পুরো সময় খেলবেন না। ম্যাচের দ্বিতীয়ার্ধে ৩০ মিনিটের মতো খেলতে পারেন তিনি। এই ম্যাচকে সামনে রেখে গতকাল ঘাম জড়িয়েছেন মেসি-নেইমার-এমবাপ্পেরা। এই মৌসুমে এখনো কোনো ম্যাচ খেলেননি নেইমার। রাতের ম্যাচেই মেসির সঙ্গে মাঠে দেখা যেতে পারে তাকে।

 

রিমসের মাঠে সেই ম্যাচটি দেখতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে টিকিট কিনেছেন সমর্থকরা। ফরাসি জাতীয় ক্রীড়া দৈনিক ‘লেকিপে’-কে রিমসের টিকিট অফিসের প্রধান আলেকজান্ডার জেয়ানিন জানিয়েছেন, ‘অনলাইনে চিলি, ভারত, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও মিসর থেকেও কেনা হয়েছে টিকিট।’

Facebook Comments Box

Posted ২:২১ অপরাহ্ণ | রবিবার, ২৯ আগস্ট ২০২১

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৭১২৪৭০৭৮১

E-mail: infobddesh24@gmail.com