বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ফুলবাড়ীতে শিক্ষার্থীদের প্রোফাইল ডাটাবেইজ তৈরী বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মেহেদী হাসান উজ্জ্বল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি   |   বুধবার, ১১ আগস্ট ২০২১ | প্রিন্ট  

ফুলবাড়ীতে শিক্ষার্থীদের প্রোফাইল ডাটাবেইজ তৈরী বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে শিক্ষার্থীদের প্রোফাইল ডাটাবেইজ তৈরি বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ইন্সটিটিউট স্কুলে শিক্ষার্থীদের প্রোফাইল ডাটাবেইজ তৈরি এবং ইউআইডি নম্বর প্রদান সংক্রান্ত বিষয়ে দিনব্যাপী এই শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।


আয়োজিত শিক্ষক প্রশিক্ষণ কর্মশালাটি প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন।

প্রশিক্ষণ কর্মশালায় নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে  বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শমশের আলী মণ্ডল, উপজেলা একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি প্রধান শিক্ষক সঞ্জয় কুমার চক্রবর্তী প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শমশের আলী মণ্ডল ও উপজেলা একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম। এতে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কম্পিউটার শিক্ষকরা অংশ নেন।

Facebook Comments Box

Posted ৮:৩২ অপরাহ্ণ | বুধবার, ১১ আগস্ট ২০২১

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com