ঘিওর ( মানিকগঞ্জ) প্রতিনিধি | রবিবার, ২৯ মে ২০২২ | প্রিন্ট
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আগামী ২০২৫ সালের মধ্যে প্রযুক্তি খাতে ৩০ লাখ কর্মসংস্থানের ব্যবস্থা এবং ৫ বিলিয়ন ডলার রপ্তানি আয় করব। এ জন্য প্রত্যন্ত গ্রামাঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, ভূমি অফিস, পুলিশ স্টেশন এবং কমিউনিটি হেলথ কেয়ারও ফাইবার অপটিক্যাল কেবলের আওতায় আনা হচ্ছে।
রোববার (২৯ মে) দুপুরে মানিকগঞ্জের ঘিওরে ৮৫ কোটি টাকা ব্যয়ে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক আলোচনা সভায় এ কথা বলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
প্রতিমন্ত্রী আরো বলেন, আগামী দুবছরের মধ্যে প্রাথমিক বিদ্যালয় গুলোকে উচ্চমানের ইন্টারনেটের আওতায় আনা হবে। একই সঙ্গে এ সময়ের মধ্যে শতভাগ মানুষের কাছে নেট থাকার ব্যবস্থা করা হচ্ছে। প্রতিবছর আইসিটি সেক্টর থেকে ১ দশমিক ৪ বিলিয়ন ডলার রপ্তানি করেছি। গত ১৩ বছরে প্রযুক্তিনির্ভর ২০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। যেখানে সাড়ে ৬ লাখ আইটি ফ্রিল্যান্সার, সাড়ে তিন লাখ ই-কমার্স ও হার্ডওয়্যার-সফটওয়্যার তৈরি হয়েছে। আলোচনা সভায় সবার উদ্দেশ্যে প্রতিমন্ত্রী নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করার আহ্বান জানান।
স্থানীয় সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়ের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ রফিকুল ইসলাম,শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন (১১ জেলা) প্রকল্পের পরিচালক একেএম আব্দুল্লাহ খান, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, বাংলাদেশ হাই-টেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক (গ্রেড-১) বিকর্ণ কুমার ঘোষ, লার্নিং এন্ড আর্নিং প্রকল্পের পরিচালক মোঃ হুমায়ুন কবীর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হামিদুর রহমান, ঘিওর থানার ওসি মোঃ রিয়াজ উদ্দিন আহমেদসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তা ও বাংলাদেশের হাই-টেক পার্ক কতর্ৃপক্ষ এবং প্রশাসনের কর্মকতার্গণ উপস্থিত ছিলেন।
Posted ৬:২২ অপরাহ্ণ | রবিবার, ২৯ মে ২০২২
Desh24.News | Azad
.
.
আর্কাইভ
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||