আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: | শনিবার, ০৯ মার্চ ২০২৪ | প্রিন্ট
ফরিদপুরের সালথায় ৫ কেজি গাঁজাসহ সাহাবুদ্দিন শেখ (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার (০৮ মার্চ) বিকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন ওই যুবককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার (০৭ মার্চ) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার কাগদী এলাকা থেকে গাঁজাসহ ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
সাহাবুদ্দিন একই জেলার বোয়ালমারী উপজেলার নদের চাঁদঘাট এলাকার মোকসেদ শেখের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন বলেন, এ ব্যাপারে সালথা থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের শেষে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
Posted ৫:৫৫ পূর্বাহ্ণ | শনিবার, ০৯ মার্চ ২০২৪
Desh24.News | Azad
.
.
আর্কাইভ
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||