এস এম আলমগীর হোসেন, পটুয়াখালী প্রতিনিধি | মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট
কলাপাড়ায় বিয়ের একদিন পরই ওমর আলী (২৪) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় উপজেলার লতাচাপলী ইউনিয়নের তাহেরপুর গ্রামের নিজ বাড়ির পাশের একটি মরিচ ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত ওমর ওই এলাকার মোঃ শাহজাহান ফরাজীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার ওমর আলী’র সঙ্গে একই ইউনিয়নের তাজেপাড়া গ্রামের শাহআলমের মেয়ে রুকাইয়ার (১৮) বিয়ে হয়। সোমবার কনের বাড়িতে বৌভাত শেষে রুকাইয়াকে তার বাড়ির লোকজন সহ ওমর আলীর বাড়িতে নিয়ে আসা হয়। ভোররাতে ওমর নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়। পরে সকাল সাতটার দিকে স্থানীয়রা মরিচ ক্ষেতে তার লাশ দেখতে পায়।
মহিপুর থানার ওসি আনোয়ার তালুকদার জানান, ঘটনাস্থল থেকে একটি দেশীয় দা উদ্ধার করা হয়েছে।আসল রহস্য উদঘাটনের জন্য বিষয়টি নিয়ে তদন্ত চলছে। লাশ সুরাতলের পর ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হবে বলে তিনি জানিয়েছেন।
Posted ৭:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪
Desh24.News | Azad
.
.
আর্কাইভ
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||