বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সালথায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:   |   মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩ | প্রিন্ট  

সালথায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

সালথায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:


ফরিদপুরের সালথায় পুকুরের পানিতে ডুবে হাফসা নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১০টায় উপজেলা ভাওয়াল ইউনিয়নের শিহিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাফসা ওই গ্রামের মো: জাহাঙ্গীর মৃধার মেয়ে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে পারিবারিক কাজ করছিলেন পরিবারের লোকজন। পাশেই খেলছিল হাফসা। খেলার একপর্যায়ে উঠানের পাশের পুকুরে পরে যায়। কিছুক্ষণ পরে তাকে পুকুরের পানিতে ভাসতে দেখেন তার মা হেনা বেগম। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার উপপরিদর্শক এস আই রায়হান বলেন, খবর পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন এবং তার পরিবার সেটা গ্রহণ করেন। এ ব্যাপারে পরিবারের লোকজনের অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

Posted ১:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com