বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ফুলবাড়ী পৌরসভায় ভাতা ভোগীদের লাইভ ভেরিফিকেশন উদ্বোধন

মেহেদী হাসান দিনাজপুর ফুলবাড়ি প্রতিনিধি   |   রবিবার, ১৬ জুলাই ২০২৩ | প্রিন্ট  

ফুলবাড়ী পৌরসভায় ভাতা ভোগীদের লাইভ ভেরিফিকেশন উদ্বোধন

 

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাধীন বয়স্ক ভাতা, বিধবা স্বামী নিগৃহীতা ও প্রতিবন্ধী ভাতা ভোগীদের লাইভ ভেরিফিকেশন এর উদ্বোধনী করা হয়েছে।


রোববার সকাল ১০ টায় পৌরসভা চত্বরে ভাতা ভোগীদের লাইভ ভেরিফিকেশন এর উদ্বোধনী করা হয়।

ফুলবাড়ী পৌরসভার মেয়র আলহাজ্ব মো. মাহমুদ আলম লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী।

এতে আশরাফ পারভেজ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী।

অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আলী মিরু, নির্বাহী প্রকৌশলী মো. লুৎফুল হুদা চৌধুরী লিমন, প্রশাসনিক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম,

নং প্যানেল মেয়র হারান দত্ত, কাউন্সিলর মাজেদুর রহমান, মমতাজুর রহমান পারভেজ প্রমুখ।

জানাগেছে,উপজেলায় বয়স্ক  ৮ হাজার ৫৪০জন,বিধবা ৫ হাজার ৭৬৩জন ও প্রতিবন্ধী ৩ হাজার ৭৯৮জন ভাতা ভোগী রয়েছে। পর্যায়ক্রমে পৌর এলাকার সকল ভাতা ভোগীদের পৌরসভায় এসে স্ব-শরীরে উপস্থিত হয়ে স্বাক্ষর গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ৭:৪৫ অপরাহ্ণ | রবিবার, ১৬ জুলাই ২০২৩

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com