বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঘিওরে মাতৃমৃত্যুর হার কমাতে কর্মশালা

আব্দুর রাজ্জাক ঘিওর মানিকগঞ্জ প্রতিনিধ   |   সোমবার, ১৯ জুন ২০২৩ | প্রিন্ট  

ঘিওরে মাতৃমৃত্যুর হার কমাতে কর্মশালা

 

 


মাতৃমৃত্যুর হার কমাতে,  নিরাপদ ও প্রাতিষ্ঠানিক প্রসব সেবা বৃদ্ধির লক্ষ্যে মানিকগঞ্জের ঘিওরে সচেতনতামূলক দিনব্যাপী কর্মশালা

অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিবার পরিকল্পনা অফিস আয়োজিত, কার্যালয়ের হলরুমে এই কর্মশালার সহযোগিতায় ছিল পার্টনার্স ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (পিপিডি)। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফরিদুল ইসলাম।

 

কর্মশালায় ঘিওর উপজেলার সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ, সংরক্ষিত ইউপি সদস্য, শিক্ষক, সাংবাদিক নেতৃবৃন্দ, কিশোর কিশোরী প্রতিনিধি, গর্ভবতী মা, সুবিধাবঞ্চিত ব্যক্তিদের প্রতিনিধি ও স্বাস্থ্য কর্মীসহ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

 

মা ও শিশুর সুরক্ষা চাই, স্বাস্থ্য কেন্দ্রে প্রসব করাই” এই শিরোনামে কর্মশালায় মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন উপজেলা পরিবার পরিকল্পনা

কর্মকর্তা ফরিদুল ইসলাম। অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার ডা: লুনা মারজান সানিয়া,  পিপিডি’র প্রোগ্রাম সহযোগী আনিকা হোসেন, প্রকল্প পরামর্শদাতা ফাহিম ইসলাম সৌরভ, প্রশাসনিক কর্মকর্তা মো: সালাউদ্দিন।

 

কর্মশালায় জানানো হয়, স্বাস্থ্য কেন্দ্রে ডেলিভারী নিরাপদ এবং প্রসব পরবর্তী রক্তক্ষরণে মিসোপ্রোস্টল ট্যাবলেট ব্যবহারে প্রসুতির মৃত্যু

ঝুঁকি হ্রাস পায়। এ তথ্য তৃনমূলে পৌছে দেয়ার জন্যই এই কর্মশালা।

Facebook Comments Box

Posted ৪:২৯ অপরাহ্ণ | সোমবার, ১৯ জুন ২০২৩

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com