বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মানিকগঞ্জে ধান কাটতে এসে শ্রমিকের হাতে আরেক শ্রমিক খুন

রামপ্রসাদ সরকার দীপু,   |   মঙ্গলবার, ৩০ মে ২০২৩ | প্রিন্ট  

মানিকগঞ্জে ধান কাটতে এসে শ্রমিকের হাতে আরেক শ্রমিক খুন

মানিকগঞ্জের হরিরামপুরে হেলাচিয়া গ্রামে ধান কাটতে এসে অপর কৃষি শ্রমিকের কাছে খুন হন আজিদ প্রামাণিক। এ হত্যাকান্ডের ১৫ ঘন্টার মধ্যে অভিযুক্ত সোহেল রানাকে রাজশাহী জেলার বাঘা উপজেলার কেশবপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার  দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার গোলাম আজাদ খান। গ্রেপ্তার মো. সোহেল রানা রাজশাহী জেলার বাঘা উপজেলার কেশবপুর গ্রামের বাসিন্দা। নিহত আজিদ প্রামানিক নাটোর জেলার সিংড়া উপজেলার লালোর গ্রামের বাসিন্দা।

পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান জানা যায়, গত ২৩ মে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় থেকে হরিরামপুর উপজেলার হেলাচিয়া গ্রামের লাভলু মিয়া তার খেতে ধান কাটাসহ অন্যান্য কাজের জন্য দৈনিক ৫০০ টাকা মজুরিতে সোহেল রানা ও আজিদ প্রামানিককে বাড়ি নিয়ে যান। তাদের দুজনের পরিচয় ওই মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকাতেই। ২৮ মে সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার চালা ইউনিয়নের নারীকাটি গ্রামে লাভলু মিয়ার ধানী জমিতে তারা ধানের খড় শুকানোর জন্য যায়। কিছু সময় কাজ করার পর গাঁজা সেবন করা নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এ পর্যায়ে আজিদ সোহেল রানাকে অকথ্য ভাষায় গালি দেয়। তখন সোহেল উত্তেজিত হয়ে তার হাতে থাকা কারাইল (ধানের খড় শুকানোর জন্য বাঁশের তৈরি লাঠি) দিয়ে আজিদকে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে হত্যা করে। হত্যা করে সোহেল ঘটনাস্থল থেকে নিজ এলাকায় আত্মগোপনে চলে যায়। ঘটনার পর তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার ভোর ৪ টার দিকে রাজশাহী জেলার বাঘা উপজেলার কেশবপুর গ্রামের নিজ বাড়ি থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ডিবি পুলিশের সদস্যরা।


হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য জানান, ‘এই হত্যাকান্ডের ঘটনায় হরিরামপুর থানায় নিহতের বাবা আব্দুল কাদের প্রামানিক বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার সোহেল রানাকে ফোজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে।

 

Facebook Comments Box

Posted ৭:০৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ৩০ মে ২০২৩

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com