বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী আটক।

সাইমন হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি   |   বুধবার, ১০ মে ২০২৩ | প্রিন্ট  

ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী আটক।

 

 


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ১ হাজার ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আল-মনসুর নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

 

মঙ্গলবার (৯ মে) সন্ধ্যায় বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের কাঁচকালি বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত আল-মনসুর বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের কলেজপাড়া এলাকার সফিউল ইসলামের ছেলে। পেশায় তিনি সার ও কীটনাশক ব্যবসায়ী এবং বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

 

ঠাকুরগাঁও জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী উপজেলার কাঁচকালি বাজারে আকটকৃত ব্যক্তির সারের দোকানে অভিযান চালানো হয়। এসময় তার দোকানে তল্লাসী করে ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) এর সারণি ১০(ক) ধারায় মামলা করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৭:০০ অপরাহ্ণ | বুধবার, ১০ মে ২০২৩

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com