মানিকগঞ্জ প্রতিনিধি | বুধবার, ০৫ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
মানিকগঞ্জে কবর খোদকদের মাঝে ঈদ উপহার বিতরন করা হয়েছে। আজ বুধবার বিকেলে শহরস্থ সেওতা মাদরাসা ও কবরস্থানে ৬ জন প্রবীন কবর খোদকদের মাঝে এ উপহার তুলে দেন মানিকগঞ্জ ই.এস কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক মো: শরীফুল ইসলাম খাঁন।
উপহার সামগ্রী পাওয়া খবর খোদকরা দীর্ঘ কয়েক যুগ যাবত স্বেচ্ছাশ্রমে কবর খোঁড়া ও লাশ দাফন কাজ করে আসছেন। ঈদ উপহার পেয়ে ওই ব্যবসায়ীকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।

মো: শরীফুল ইসলাম খাঁন বলেন, কবর খোদকরা রোদ, বৃষ্টি ও ঝড় উপেক্ষা করে রাত-দিন কবর খননকাজ করে থাকেন। তাই এবারের ঈদ উপহার কবর খোদকদের দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পৌরসভার কাউন্সিলর আবুল কালাম আজাদ, সহযোগী সংগঠন মেঘদূত বাংলাদেশের চেয়ারম্যান শফি আলম, সিরাজুল ইসলাম।
Posted ৯:৪০ অপরাহ্ণ | বুধবার, ০৫ এপ্রিল ২০২৩
Desh24.News | Azad
.
.
আর্কাইভ
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৭ | |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ |
| ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ |
| ৯ | ৩০ | |||||