মঙ্গলবার ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঘিওরে শেখ কামাল ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের জমি অধিগ্রহনের চেক বিতরণ

রামপ্রসাদ সরকার দীপু স্টাফ রিপোর্টার   |   সোমবার, ২০ মার্চ ২০২৩ | প্রিন্ট  

ঘিওরে শেখ কামাল ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের  জমি অধিগ্রহনের চেক বিতরণ

 

মানিকগঞ্জের ঘিওর উপজেলার শেখ কামাল আইটি ও ইনকিউবেশন সেন্টারের জন্য অধিকরনকৃত জমির মালিকদের মাঝে ক্ষতিপুরণের চেক বিতরণ সোমবার সকালে উপজেলা অডিটরিয়মে অনুষ্ঠিত হয়েছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও ক্রিকেট বোর্ডের পরিচালক এ এম নাঈমুর রহমান দুর্জয়, বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক  (রাজস্ব) মোঃ মহসীন মৃধা, সহকারী কমিশনার (ভুমি) মোঃ মোহছেন উদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্ত মোঃ আমিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল আলীম মিয়া মিন্টু ও ভাইস চেয়রম্যান কাজী মাহেলা প্রমুখ। শেষে ১৩জন জমির মালিককে মোট ২ কোটি ৮৫ হাজার ৯শ’ ২৩ টাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী ইকবাল বাহার ভিপি শামীম ।

এদিকে হিজুলিয়া ইছামতী নদীর উপরের ব্রীজ এবং হিজুলিয়া ভি আর এন হাই স্কুলের ৪-তলা বিশিষ্ট একাডেমি ভবনের উদ্ধোধন করেন। শেষে আলোচনা সভা ও শিক্ষার্থী মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয় বক্তব্য রাখেন ।  এ অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন হিজুলিয়া ভি আর এন হাই স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ নূরুল হুদা রনো।

Facebook Comments Box

Posted ৭:২৯ অপরাহ্ণ | সোমবার, ২০ মার্চ ২০২৩

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৭১২৪৭০৭৮১

E-mail: infobddesh24@gmail.com