বৃহস্পতিবার ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী

মেহেদী হাসান,ফুলবাড়ী (‌দিনাজপুর) প্র‌তি‌নি‌ধি:   |   বুধবার, ১৫ মার্চ ২০২৩ | প্রিন্ট  

সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী

 

দিনাজপুরের ফুলবাড়ীতে সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বুধবার (১৫ মার্চ) অভিভাবক সমাবেশসহ কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।


সকাল ১০ টায় বিদ্যালয় চত্বরে আয়োজিত অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম।

এতে সহকারী শিক্ষক রঞ্জন দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, স্বাগত বক্তব্য রাখেন সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার চক্রবর্ত্তী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী নিউক্লিয়ার বিজ্ঞানী আবুল খায়ের চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম প্রমুখ।

পরে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ক্রেস্ট ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার এবং স্কাউটস শিক্ষার্থীদের অর্জিত স্কাউট ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

Posted ৫:১৫ অপরাহ্ণ | বুধবার, ১৫ মার্চ ২০২৩

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com