আব্দুর রাজ্জাক মানিকগঞ্জ প্রতিনিধি | রবিবার, ১২ মার্চ ২০২৩ | প্রিন্ট
মানিকগঞ্জের ঘিওরে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
উপজেলার পশ্চিম কোশুন্ডা এলাকা থেকে শনিবার রাতে শাবানা আক্তার হ্যাপি (২৯) নামের এক নারীকে ৯০ পিচ ও কামন মিয়াকে (১৯) ১০ পিচ ইয়াবাসহ আটক করা হয়।
হ্যাপি এই গ্রামের মতিয়ার রহমানের মেয়ে।
পার্শ্ববর্তী বৈলট গ্রামের কালাম মিয়ার ছেলে কামন মিয়া। তারা পেশাদার মাদক কারবারি বলে জানান পুলিশ।
ঘিওর থানার ওসি মোঃ আমিনুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবত ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদক দ্রব্য বিক্রি করে আসছে। এ ব্যাপারে ঘিওর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের রবিবার দুপুরে মানিকগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Posted ৪:৪৭ অপরাহ্ণ | রবিবার, ১২ মার্চ ২০২৩
Desh24.News | Azad
.
.
আর্কাইভ
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||