আব্দুর রাজ্জাক মানিকগঞ্জ প্রতিনিধি | বুধবার, ০৮ মার্চ ২০২৩ | প্রিন্ট
“ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন,জেন্ডার বৈষম্য করবে নিরসন” এ প্রতিপাদ্যকে ধারণ করে ঘিওর উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার দুপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। সকালে র্যালি, আলোচনা সভা ও প্রশিক্ষনার্থীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোহছেন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান।
অনুষ্ঠানের সার্বিক আয়োজন ও সঞ্চালনায় ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন, ঘিওর থানার ওসি মোঃ আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা , কৃষি কর্মকর্তা মোঃ মাজেদুর ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুল আলীম লেবু ও ঘিওর প্রেসক্লাবের সাধারন সম্পাদক রামপ্রসাদ সরকার দীপু প্রমুখ।
Posted ৫:১৭ অপরাহ্ণ | বুধবার, ০৮ মার্চ ২০২৩
Desh24.News | Azad
.
.
আর্কাইভ
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||