বৃহস্পতিবার ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় রিপ্রেজেন্টিভের মৃত্যু

মনজু হোসেন স্টাফ রিপোর্টার   |   মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট  

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় রিপ্রেজেন্টিভের মৃত্যু

তেঁতুলিয়া উপজেলা ট্রাকের ধাক্কায় উজ্জল হোসেন (৩৩) নামে এক ঔষুধ কোম্পানির রিপ্রেজেন্টিভের মৃত্যু হয়েছে।

 


আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের মাগুড়মারি এলাকায় পঞ্চগড়- তেঁতুলিয়া মহাসড়কে এ দূর্ঘটনাটি ঘটে।

 

জানা যায়, নিহত উজ্জল রাজশাহী জেলার চারঘাট উপজেলার বর্কতুর নন্দনগাছি গ্রামের জামাল উদ্দীনের ছেলে। ঔষুধ কোম্পানি রেনেটাতে রিপ্রেজেন্টিভ পদে চাকুরি করায় তেঁতুলিয়ায় ভাড়া বাড়িতে থাকতেন।

 

স্থানীয় ও পুলিশ জানায়, ঔষুধ কোম্পানির মিটিং- যোগ দিতে তেঁতুলিয়া থেকে দিনাজপুরে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। একসময় দেবনগড় ইউনিয়নের মাগুড়মারি চৌরাস্তা বাজার এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা তেঁতুলিয়াগামী একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। এদিকে ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

Facebook Comments Box

Posted ১২:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com