বৃহস্পতিবার ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দৌলতপুরে নিজ গলায় অস্ত্র চালিয়ে যুবকের আত্মহত্যা

দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধি   |   রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট  

দৌলতপুরে নিজ গলায় অস্ত্র চালিয়ে যুবকের আত্মহত্যা

 

কুষ্টিয়ার দৌলতপুরে নিজ গলায় ধারাল অস্ত্র চালিয়ে আত্মহত্যা করেছে সোহেল রানা (২৭) নামে মানষিক ভারসাম্যহীন এক যুবক।


রবিবার সকাল ১০টার সময় উপজেলার দৌলতপুর সদর ইউনিয়নের বাজারপাড়া গ্রামের পশ্চিমপাড়া মাঠে এ ঘটনা ঘটেছে। নিহত যুবক একই গ্রামের এজের বিশ্বাসের ছেলে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোহেল রানা সকালে মাঠে কাজ করতে গিয়ে নিজ হেফাজতে থাকা ধারাল হাসুয়া দিয়ে নিজ গলা কেটে আত্মহত্যার চেষ্টা করে। পরে রক্তাক্ত অবস্থায় গলাধরে সে দৌড়ে নিজ বাড়িতে যাওয়ার সময় মাঠের লোকজন তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় কর্তব্যরত ডাক্তার সোহেল রানাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে নেওয়ার পথে সোহেল রানা মারা গেলে তার মরদেহ নিজ বাড়িতে নেওয়া হয়।

এ বিষয়ে দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Facebook Comments Box

Posted ৫:৩২ অপরাহ্ণ | রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৩

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com