বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঠাকুরগাঁয়ে ছেলের ছুরির আঘাতে বাবা খুন

সাইমন হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি   |   সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট  

ঠাকুরগাঁয়ে ছেলের ছুরির  আঘাতে বাবা খুন

 

ঠাকুরগাঁও শহরের নিজ বাড়িতে গোলাম আজম (২৯) নামে  ইন্জিনিয়ার ছেলের ছুরিকাঘাতে বাবা খুন হয়েছে। বাবাকে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন ছেলে।


 

সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোররাতে পৌর শহরের শান্তিনগর একুশে মোড় নামক এলাকায় এই ঘটনা ঘটে। জানা যায় নিহত ফজলে আলম (৫৮) শহরের শান্তিনগর একুশে মোড় এলাকার বাসিন্দা। পেশায় তিনি কাঠের ব্যবসা করতেন।

 

পরিবার ও স্থানীয়রা জানান, কোন কারণ ছাড়াই ছুরিকাঘাতে সে তার বাবাকে খুন করে। সে রুয়েট থেকে ইন্জিনিয়ারিং পাশ করে একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করছিলেন। চাকরি ছেড়ে দেওয়ার পর সে বাসায় থাকতেন। তারা আরো জানান, দীর্ঘদিন ধরে সে মানসিক সমস্যায় ভুগছিলেন তার চিকিৎসাও চলমান ছিল।

 

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, কি কারণে এই হত্যাকাণ্ড তা এখনো বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা তদন্ত করছি। এঘটনায়  মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

Posted ১:৩৪ অপরাহ্ণ | সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৩

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com