মঙ্গলবার ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রাণীশংকৈলে ইট ভাটা থেকে যুবকের মরাদেহ উদ্ধার

সাইমন হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি :   |   বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট  

রাণীশংকৈলে ইট ভাটা  থেকে যুবকের মরাদেহ  উদ্ধার

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায়  ইটভাটা থেকে রানা (২৫) নামের এক যুবকের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ।


 

বুধবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার বাচোর ইউনিয়নের  বিষ্ণপুর এলাকার নাহার ব্রিক্স ইটভাটা থেকে এই মরাদেহ উদ্ধার করা হয়। জানা যায় নিহত রানা বিষ্ণপুর জোসনা মার্কেট এলাকার জিয়ারুল হকের ছেলে।

 

স্থানীয়রা জানায়, রানা দীর্ঘদিন ধরে ওই ইটভাটায় ট্রলি চালায়। মঙ্গলবার রাতে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফেরেননি। বুধবার সকালে ভাটার কর্মরত শ্রমিকরা তার মরাদেহ পরে থাকতে দেখে চিকিৎসা চেচামেচি করে  বিষয়টি থানা পুলিশকে অবহিত করে।

 

এ বিষয়ে নাহার ব্রিক্স  ইটভাটার ব্যবস্থাপক আনোয়ার হোসেন জানান, সকালে ইটভাটার দক্ষিণ পাশে মাটির স্তূপের পশ্চিম কোনায় রানার মরদেহ পড়ে থাকতে দেখে শ্রমিকরা চেঁচামেচি শুরু করেন। পরে রানার বাড়ির লোকজনকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

 

রাণীশংকৈল থানা ওসি গুলফামুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৭:৫৪ অপরাহ্ণ | বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৭১২৪৭০৭৮১

E-mail: infobddesh24@gmail.com