বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঘিওরে অগ্নিকান্ডে চার দোকান ভস্মিভূত

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ০৪ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট  

ঘিওরে অগ্নিকান্ডে চার দোকান ভস্মিভূত

ঘিওর, মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জের ঘিওরে অগ্নিকান্ডে চারটি দোকান ভস্মিভূত হয়েছে।  চারটি দোকানের সমস্ত মালামাল পুড়ে গিয়ে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি দোকান মালিকদের।


 

উপজেলার পয়লা ইউনিয়নের তেরশ্রী বাজারের সেন মার্কেটে মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে তুহিন কসমেটিকস এন্ড ভ্যারাইটিজ স্টোর, সার ডিলার মোবারক হোসেনের সার ও কীটনাশক ডিলারের বিপণন কেন্দ্র, যদু সেনের মোবাইল ও জুতার দোকানে থাকা সমস্ত মালামাল পুড়ে যায়। ঘিওর ফায়ার সার্ভিস ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

ঘিওর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো: সেলিম হাওলাদার বলেন, সেন মার্কেটের একটি কসমেটিকস দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পরে।  খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।  প্রাথমিকভাবে ১০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতির ধারনা করা হচ্ছে।

Facebook Comments Box

Posted ২:৫২ অপরাহ্ণ | বুধবার, ০৪ জানুয়ারি ২০২৩

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com