বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঢাকা-আরিচা মহাসড়কে শিবালয়ে বাসের চাপায় নিহত ৩

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ২৯ জানুয়ারি ২০২২ | প্রিন্ট  

ঢাকা-আরিচা মহাসড়কে শিবালয়ে বাসের চাপায় নিহত ৩

মানিকগঞ্জ সংবাদদাতা:

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার দুই যাত্রী ও চালক নিহত হয়েছেন।


 

শনিবার বেলা ১২ টায় জেলার শিবালয় উপজেলার মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, হরিরামপুর উপজেলার বড় হাপানিয়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম, ইনতাজ খাঁ এর ছেলে আব্দুর রহমান ও একই গ্রামের অটো রিকশার চালক আব্দুল মোতালেব মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক।

 

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিয়াদ মাহমুদ বলেন, বরঙ্গাইল হাট থেকে পেঁয়াজ বিক্রি শেষে অটোরিকশাযোগে বাড়ির দিকে ফিরছিলেন জাহিদুল ও আব্দুর রহমান। পথিমধ্যে তাদের অটোরিকশাটি মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় আসলে  পাটুরিয়াগামী কমফোর্ট লাইন পরিবহনের একটি বাস ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুই যাত্রী মারা যায়।

 

একই ঘটনায় গুরুতরভাবে আহত হয় অটোরিকশার চালক। দুর্ঘটনায় আহত ব্যক্তিকে স্থানীয় উথলী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকায় যাবার পথে তার মৃত্যু হয়।  নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি আটক করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে।

 

Facebook Comments Box

Posted ৫:০৮ অপরাহ্ণ | শনিবার, ২৯ জানুয়ারি ২০২২

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com