বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

৮০ কেজি চিনির সাথে রস ও চুন দিয়ে চার মণ গুড় !

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট  

৮০ কেজি চিনির সাথে রস ও চুন দিয়ে চার মণ গুড় !

মানিকগঞ্জের হরিরামপুরে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় তৈরির দায়ে তিনজনকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়।

বৃহস্পতিবার সকালে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল এ অভিযান পরিচালনা করেন।


অভিযান সূত্রে জানা যায়, অর্ধেক চিনি, অর্ধেক রস আর চুন মিশিয়ে গুড় তৈরি করার দায়ে হরিরামপুরের ঠাকুরপাড়া গ্রামের সেন্টু মিয়াকে ৮ হাজার টাকা, হাঁপানিয়া গ্রামের রমজান মিয়াকে ৪ হাজার টাকা এবং মজনু মিয়াকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঠাকুরপাড়া গ্রামের সেন্টু বলেন, অর্ধেক রস আর অর্ধেক চিনি দিয়ে তারা গুড় তৈরি করছেন। আজ ৮০ কেজি চিনি আর রস দিয়ে চার মণ গুড় তৈরি করেছেন তাঁরা।

সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল বলেন, ‘জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় মানিকগঞ্জের হরিরামপুরে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করি। ভেজাল গুড় তৈরির দায়ে উপজেলার তিনজনকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে অর্ধেক চিনি, অর্ধেক রস আর চুন মিশিয়ে তাঁরা ভেজাল গুড় তৈরি করছিলেন।’ এ ছাড়া এই অভিযানে হরিরামপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আতোয়ার রহমান ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা ছিলেন।

Facebook Comments Box

Posted ৭:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com