ডেস্ক রিপোর্ট | শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট
ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার বিসিক শিল্প নগরী এলাকায় অজ্ঞাত এক গাড়িচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে।
শুক্রবার রাত সোয়া ৯ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে গোলড়া হাইওয়ে থানায় প্রাঙ্গনে রেখেছে পুলিশ।
দুর্ঘটনায় নিহতরা হলেন, জেলার সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের নয়াডিঙ্গি এলাকার ঠান্ডু মিয়ার ছেলে হাবিবুর রহমান হাবু (৩৬) এবং মানিকগঞ্জ সদর রাজিবপুর এলাকার লাল চান মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৩৫)।
দুর্ঘটনায় নিহত আনোয়ার হোসেনের ভাই আব্দুল হামিদ বলেন, আনোয়ার হোসেন পেশায় একজন গরুর বেপারী। কসাইদের নিকট গরু বিক্রি করেন তিনি। গরু বিক্রির টাকা নিয়ে মানিকগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে অজ্ঞাত গাড়িচাপায় মারা যায় তার ভাইসহ দুই জন।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
Posted ৭:৪৪ পূর্বাহ্ণ | শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
Desh24.News | Azad
.
.
আর্কাইভ
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||