ডেস্ক রিপোর্ট | শনিবার, ১৩ নভেম্বর ২০২১ | প্রিন্ট
মেহেদী হাসান, ফুলবাড়ী (দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে ছেলেকে স্কুল থেকে আনতে গিয়ে সড়ক দূর্ঘটনায় বাবা সাইফুল ইসলাম(২৮) নিহত হয়েছেন।
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর-গবিন্দগঞ্জ সড়কের উপজেলার বারাই চেয়ারম্যান পাড়া নামক স্থানে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলাম (২৮) ফুলবাড়ী উপজেলার এলুয়ারী ইউনিয়নের নবগ্রামের এমামুল হক এর ছেলে তিনি পেশায় একজন মোবাইল মেকানিক্স এবং দুই সন্তানের জনক।
স্থানীয়রা ও নিহত সাইফুলের মা সাহিনুর বেগম আহাজারি করে বলেন,ঘটনার কিছু আগে ভাত খেয়ে আমার ছেলে বাড়ী থেকে বের হয়ে তার ছেলে চতুর্থ শ্রেনি ছাত্র মুহিন বাবুকে বারাই গোল্ডেন হোপ কিন্টার গার্ডেন স্কুল থেকে আনতে যাওয়ার সময় দিনাজপুর অভিমুখ থেকে আসা একটি যাত্রীবাহী বাস চাপা দিয়ে পালিয়ে যায় । এসময় ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো:আশ্রাফুল ইসলাম ,বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।
Posted ৮:১২ অপরাহ্ণ | শনিবার, ১৩ নভেম্বর ২০২১
Desh24.News | Azad
.
.
আর্কাইভ
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||