সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রাণীশংকৈলে ধান ক্ষেত থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি   |   শনিবার, ০৯ অক্টোবর ২০২১ | প্রিন্ট  

রাণীশংকৈলে ধান ক্ষেত থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

ঠাকুরগাঁয়ের রানীশংকৈল উপজেলার একটি ধান ক্ষেত থেকে আলিফ হোসেন (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

 


৯ অক্টোবর (শনিবার) পৌরশহরের ভান্ডারা পাঁচপীর কবরস্থান সংলগ্ন একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হলে এতে জানা যায় মৃত আলিফ হোসেন পৌরসভার ৭নং ওর্য়াডের শহীদুল ইসলামের ছেলে।

 

স্থানীয়রা জানান, আলিফ দীর্ঘদিন যাবৎ নেশায় আসক্ত ছিল নেশা ছাড়ার জন্য তাকে রংপুর মাদক নিরাময় কেন্দ্র পাঠানো হলেও সে নেশা ছাড়তে পারেনি  আজ সকাল সাড়ে ১০ টার সময় স্থানীয় শ্রমিকরা ধানকাঁটতে আসলে পঁচা দূর্গন্ধ পায় এবং তারা সামনে এগিয়ে গিয়ে ধান ক্ষেতে লাশ পরে থাকতে দেখে চিৎকার চেচামেচি করে সবাইকে জানায়।

 

নিহতের পিতা শহীদুল  ইসলাম জানায়, আমার ছেলে নেশা করতো ঠিক আছে এবং কর্মজীবনে সে পাশ্ববর্তী সিরাজুল মেম্বারের শো-রুমে কাজ করতো এবং গত বৃহস্পতিবার সন্ধ্যায় সে নিখোঁজ হয় আমরা অনেক খোঁজাখুজি করে তাকে পাইনি।

 

নিহতের মা আলেয়া বেগম বলেন, আমার  ছেলে ছেলে নেশা ছেড়ে ভালো হয়ে গিয়েছিল আমার আত্মহত্যা করেনি তাকে কেউ হত্যা করে ধানক্ষেতে ফেলে রেখেছে।

 

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন, সহকারী পুলিশ সুপার তোফাজ্জল হোসেন, অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাহিদ ইকবাল, ওসি (তদন্ত) আব্দুল লতিফ শেখ।

 

রাণীশংকৈল থানা অফিসার্স ইনর্চাজ (ওসি) এস এম জাহিদ ইকবাল মৃত‍্যুর ঘটনাটি নিশ্চিত করে বলেন লাশ  উদ্ধার করে ময়না তদন্তের জন‍্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের রির্পোট আসলে মৃত‍্যুর আসল রহস‍্য উন্মোচন হবে তবে এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

Posted ৬:২৮ অপরাহ্ণ | শনিবার, ০৯ অক্টোবর ২০২১

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৭১২৪৭০৭৮১

E-mail: infobddesh24@gmail.com