বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঠাকুরগাঁও পীরগঞ্জে পর্নোগ্রাফি সহ ওয়ারেন্টের ভুক্ত ৮ আসামী গ্রেফতার

জেলা প্রতিনিধি   |   বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট  

ঠাকুরগাঁও পীরগঞ্জে পর্নোগ্রাফি সহ ওয়ারেন্টের ভুক্ত ৮ আসামী গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পর্নোগ্রাফি আইনে দুই যুবক সহ ওয়ারেন্ট ভুক্ত ৮ জনকে আসামীকে গ্রেফতার করেছে পীরগঞ্জ থানা পুলিশ।

 


গত ২১ সেপ্টেম্বর  মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, উপজেলার করনাইট গ্রামের তোফাইল ইসলামের ছেলে আনিসুর রহমান, লেদের মোহাম্মদের ছেলে আব্দুল জব্বার,  মোঃ আব্দুল জব্বারের ছেলে নওশাদ আলী , ফজলে হোসেনের ছেলে আফজাল হোসেন ও তোজাম্মেল হোসেন,  রুস্তম আলীর ছেলে পয়গাম আলী, জাবরহাট গ্রামের তৌহিদুলের ছেলে ফিরোজ হাসান এবং পাশ্ববর্তী বোচাগঞ্জ উপজেলার চিলাপাড়া গ্রামের খগেন দাসের ছেলে কৃষ্ণ দাস।

 

পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, গ্রেফতার হওয়া আনিসুর হক ও ফিরোজ হাসান উড়তি বয়সের ছেলে মেয়েদের মোবাইল ফোনের মেমোরিতে অশ্লীল ভিডিও লোড ব্যাবসা করে আসছিল। অভিযোগের ভিত্তিতে দুটি কম্পিউটার সহ তাদের গ্রেফতার করা হয় এবং কৃষ্ণ দাসের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইন এবং অন্যান্যদের বিরুদ্ধে  বিভিন্ন মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। আজ বুধবার তাদের  আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে

Facebook Comments Box

Posted ৭:১৮ অপরাহ্ণ | বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com