বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

স্বপ্ননীড়ে প্রধান মন্ত্রীর উপহার পৌঁছে দিলেন ফরিদপুরের জেলা প্রশাসক

উপজেলা প্রতিনিধি   |   মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১ | প্রিন্ট  

স্বপ্ননীড়ে প্রধান মন্ত্রীর উপহার পৌঁছে দিলেন ফরিদপুরের জেলা প্রশাসক

ফরিদপুরের সালথায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘরে (স্বপ্ননীড়ে) খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। মঙ্গলবার দুপুরে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামে অবস্থিত গৃহহীনদের জন্য নির্মান করা স্বপ্ননীড়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন তিনি।

 


এসময় উপজেলা প্রশাসনের আয়োজনে স্বপ্ননীড়ে বসবাসকারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জেলা প্রশাসক অতুল সরকার বলেন, আপনাদের ছেলে-মেয়েদের স্কুলে পাঠাতে হবে। তাদেরকে মানুষের মতো মানুষ করে তুলতে হবে। আপনাদের পাশে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় আছেন। তার পক্ষ থেকে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন সব সময় আপনাদের সহযোগিতা করবে। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য সবসময় দোয়া করবেন।

এসময় উপস্থিত আরো ছিলেন,  সালথা সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর,  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা প্রমুখ।

 

এর আগে সকাল ১১টায় উপজেলার গট্টি ইউনিয়ন পরিষদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা টিকা দান কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক।

 

Facebook Comments Box

Posted ৬:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com