বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সালথায় নৌকায় ঘুরানোর কথা বলে ৭ বছরের শিশু ধর্ষনের অভিযোগ

আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি   |   রবিবার, ১০ জানুয়ারি ২০২১ | প্রিন্ট  

সালথায় নৌকায় ঘুরানোর কথা বলে ৭ বছরের শিশু ধর্ষনের অভিযোগ

ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের বিষ্ণুদী গ্রামে নৌকায় ঘুরানোর   প্রলোভন দেখিয়ে ৭ বছরের  এক শিশু কে ধর্ষন করার অভিযোগ পাওয়া গেছে। ধর্ষক ঐ গ্রামেরই ভিন্ন ধর্মীয় হিন্দু সম্পাদায়ের ধীরেন মালোর ছেলে, বিধান মালো (৫০)। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন ক্ষতিগ্রস্থ শিশুটির চাচা লুৎফার ফকির। পুলিশ অভিযান চালিয়ে ধর্ষককে আটক করেছে।

ঘটনার বিবরনে জানা যায়, গত ৮ জানুয়ারী শুক্রবার বিকালে বিষ্ণুদী গ্রামে ধর্ষীতার বাড়ির নিকট কাগদী বাওড়ের ভিতর নৌকার মধ্যে এই ধর্ষনের ঘটনা ঘটে। ওই শিশুটি প্রতিদিনের ন্যায় বাওড়ের পাশে খেলাধুলা করতে যায়। অভিযুক্ত বিধান মালো শিশুটিকে নৌকায় ঘুরানোর প্রলোভনে বাওড়ের পাড় থেকে ডেকে নেয় নৌকায়। পরে নৌকার মধ্যে মাচালের উপরে মুখ বেঁধে ভয়ভীতি দেখিয়ে ধর্ষন করে।  শিশুটির আত্মচিৎকার শুনে পবিবারের লোকজন এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে।  পরে শিশুটিকে  ফরিদপুর মেডিকেল কলেজ হসিপাতালে ভর্তি করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা সালথা থানার এস আই মিজানুর রহমান বলেন, মামলার তদন্তের দায়িত্ব আমাকে দেওয়ার পর, আমি আসামীর এলাকায়  ব্যাপক ভাবে পুলিশি অভিযান চালিয়ে ধর্ষক কে আটক করি। পরে ধর্ষককে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। ভিকটিমের শরীরীক অবস্থা খারাপ হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ওসিসি শাখায় প্রেরন করা হয়েছে।


 

Facebook Comments Box

Posted ৩:৫৭ অপরাহ্ণ | রবিবার, ১০ জানুয়ারি ২০২১

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com