ডেস্ক রিপোর্ট | সোমবার, ১৩ জুলাই ২০২৬ | প্রিন্ট
আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি :
গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও মানুষের বাড়ির ঢল নেমে এসে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বরটিয়া ইউনিয়নের হিজুলিয়া নেগিরকান্দি অঞ্চলের একমাত্র রাস্তাঘাট ভেঙে গিয়ে খানাখন্দ হওয়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, যার ফলে ৫টি এলাকার মানুষ চরম বিপদের সম্মুখীন হয়েছেন।
মঙ্গলবার ( ১৩ জুলাই৷ ) দুপুরে সরজমিনে হিজুলিয়া গ্রামে গিয়ে দেখা যায় এমনটাই।
এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, হিজুলিয়া দর্জিবাড়ি থেকে শুরু করে হিজুলিয়া বাজার পর্যন্ত প্রায় দুই শতটি পাইপ রাস্তা ছিদ্র করে স্থাপন করা হয়েছে। যার ফলে অতি বৃষ্টির কারণে রাস্তা ভেঙ্গে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন পাঁচটি গ্রামের জনগণ। রাস্তার বর্তমান অবস্থায় একটি ডেলিভারি রোগী নিয়ে হাসপাতালে যাওয়া দুষ্কর । এতে হতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
বরটিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ সোহেল দর্জি বলেন, প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন দ্রুত রাস্তাটি মেরামত করা না হলে চরম দুর্ভোগে পরবেন এলাকাবাসী।
Posted ৫:০২ অপরাহ্ণ | সোমবার, ১৩ জুলাই ২০২৬
Desh24.News | Azad
.
.
আর্কাইভ
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৭ | |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ |
| ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ |
| ৯ | ৩০ | |||||