সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

টানা বৃষ্টিতে দৌলতপুরে সড়কের ব্যাপক ক্ষতি, দুর্ভোগে জনসাধারণ

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ১৩ জুলাই ২০২৬ | প্রিন্ট  

টানা বৃষ্টিতে দৌলতপুরে সড়কের ব্যাপক ক্ষতি, দুর্ভোগে জনসাধারণ

জহির মাহমুদ দৌলতপুর (মানিকগঞ্জ)

টানা কয়েক দিনের ভারী বৃষ্টি ও প্রবল বর্ষণে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার দৌলতপুর–বাচামারা সড়কসহ বিভিন্ন ইউনিয়নের কাঁচা ও পাকা সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কোথাও সড়ক ধসে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, আবার অনেক স্থানে কার্পেটিং উঠে যাওয়ায় যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।


স্থানীয়দের অভিযোগ, টানা বৃষ্টির কারণে সড়কের নিচের মাটি সরে গিয়ে বিভিন্ন স্থানে রাস্তা ধসে পড়েছে। ফলে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, কৃষকসহ সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দৌলতপুর–বাচামারা সড়কের কয়েকটি অংশ। সড়কের একাংশ ধসে যাওয়ায় সেখানে বড় গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সংস্কার না করা হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ঝুঁকি নিয়েই প্রতিদিন চলাচল করছেন সাধারণ মানুষ ও যানবাহনের চালকেরা।

এলাকাবাসীর দাবি, ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কার না করা হলে উপজেলার যোগাযোগ ব্যবস্থা আরও বিপর্যস্ত হয়ে পড়বে। এতে কৃষিপণ্য পরিবহন, শিক্ষা কার্যক্রম এবং জরুরি সেবাসহ দৈনন্দিন জীবনযাত্রায় মারাত্মক প্রভাব পড়বে।

স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত পরিদর্শন করে জরুরি ভিত্তিতে সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box

Posted ৪:১৫ অপরাহ্ণ | সোমবার, ১৩ জুলাই ২০২৬

Desh24.News |

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৭১২৪৭০৭৮১

E-mail: infobddesh24@gmail.com