সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দৌলতপুরে ব্যবসায়িক সমিতির উদ্যোগে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত 

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ০৩ জুন ২০২৬ | প্রিন্ট  

দৌলতপুরে ব্যবসায়িক সমিতির উদ্যোগে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত 

জহির মাহমুদ দৌলতপুর প্রতিনিধি

মানিকগঞ্জের দৌলতপুর বাজার ব্যবসায়ী সমিতির চূড়ান্ত ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা উদ্বোধন করেন মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবির।


 

মঙ্গলবার বিকেলে দৌলতপুর বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবীর(এমপি)।

 

দৌলতপুর বাজার ব্যবসায়ী কমিটির আহবায়ক মো. আরফান আলী প্রধানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার,দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম,সাবেক সভাপতি গোলাম মোস্তফা, জেলা যুবদলের আহবায়ক কাজী মুসতাক হোসেন দিপু,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. শফিকুল ইসলাম,দৌলতপুর থানা কৃষক দলের সভাপতি আবু সাঈদ মুসা, কেন্দ্রীয় কৃষকদলের ধর্ম বিষায়ক সম্পাদক আব্দুল কাদের সিদ্দিকী,উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. আব্দুল মতিন মাস্টার,উপজেলা যুবদলের আহবায়ক গোলাম সালাউদ্দিন সেলিম,যুবদলের সদস্য সচিব ও উপজেলা ক্রীড়া সংস্থা অন্যতম সদস্য মো. আব্দুস সালাম প্রমুখ।

 

ফাইনাল খেলার সার্বিক সহযোগিতা করেন- উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ও ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম, সঞ্চালনায় দায়িত্বে ছিলেন- দৌলতপুর বাজার ব্যবসায়ী সমিতির সহ-সাধারন সম্পাদক জহির মাহমুদ। এছাড়াও জেলা উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সহ অসংখ্য দশক উপস্থিত ছিলেন।

 

মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী দিয়ে এস এ জিন্নাহ কবির (এমপি) বলেন, মাদক ও ইভটিজিং মুক্ত দেশ গড়তে খেলাধুলার কোন বিকল্প নাই। মাদক ও ইভটিজিং নির্মুল করে এ দেশের সাধারণ জনগণের পাশে থেকে একসাথে কাজ করতে চাই। মাদক- গ্রহন ও ইভটিজিং সমাজকে ধংসের দিকে নিয়ে যায়। তাই মাদক থেকে আমাদেরকে দুরে থাকতে হবে এবং যুব সমাজকে ধব্বংসের হাত থেকে রক্ষা করতে এই ধরনের ফুটবল খেলার কোন বিকল্প নাই।

 

ফাইনাল খেলায় কাপড় ব্যবসায়ী দল ৩-০ গোলে ওষুধ ব্যবসায়ী দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন।

Facebook Comments Box

Posted ৮:৫০ পূর্বাহ্ণ | বুধবার, ০৩ জুন ২০২৬

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৭১২৪৭০৭৮১

E-mail: infobddesh24@gmail.com