ডেস্ক রিপোর্ট | বুধবার, ২০ মে ২০২৬ | প্রিন্ট
আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি :
আজ বিশ্ব মৌমাছি দিবস। ২০১৭ সালে জাতিসংঘ ২০ মে তারিখকে বিশ্ব মৌমাছি দিবস হিসেবে ঘোষণা করে। ২০১৮ সালের ২০ মে থেকে আনুষ্ঠানিকভাবে প্রথমবার পালিত হয় বিশ্ব মৌমাছি দিবস।
আধুনিক মৌমাছি পালনের জনক হিসেবে পরিচিত স্লোভেনীয় মৌমাছি পালক অ্যান্টন জনসার জন্মদিন ১৭৩৪ সালের ২০ মে। তার এই জন্মতারিখকে স্মরণীয় করে রাখতেই এই দিনটি নির্ধারণ করা হয়।
মৌমাছি ও অন্যান্য পরাগায়নকারী প্রাণীর গুরুত্ব এবং বাস্তুতন্ত্রে তাদের অবদান সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বাড়ানোই এ দিবসের প্রধান উদ্দেশ্য।
মৌমাছি প্রকৃতির এক অত্যন্ত উপকারী ও পরিশ্রমী পতঙ্গ। মধু, মোম এবং ফুলের পরাগায়ণের মাধ্যমে পরিবেশ ও কৃষিতে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পৃথিবীর প্রায় সব অঞ্চলে মৌমাছি দেখা যায়, শুধু অ্যান্টার্কটিকায় এদের অস্তিত্ব নেই। বাংলাদেশে সাধারণত যে মৌমাছি বেশি দেখা যায়, তার বৈজ্ঞানিক নাম Apis indica।
মৌমাছি সারাদিন ফুল থেকে ফুলে উড়ে মধুরস ও পরাগরেণু সংগ্রহ করে। তাদের কর্মব্যস্ততা, শৃঙ্খলা ও পরিশ্রম মানুষের জন্য অনুকরণীয়। ছোট্ট এই পতঙ্গটি শুধু মধুই তৈরি করে না, বরং অত্যন্ত নিখুঁতভাবে মৌচাক নির্মাণের মাধ্যমেও অসাধারণ দক্ষতার পরিচয় দেয়।
মানিকগঞ্জ জেলা গ্রিন কোয়ালিশন এর যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম খানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে মানববন্ধনে বক্তব্য রাখেন, গ্রীন কোয়ালিশন এর সভাপতি অব: অধ্যাপক অজয় কুমার রায়, সাধারণ সম্পাদক দেলোয়ার রহমান খান, বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়, জয়নগর নারী সংগঠনের সভাপতি দীপালী রানী বিশ্বাস।
Posted ৮:১৩ অপরাহ্ণ | বুধবার, ২০ মে ২০২৬
Desh24.News | Azad
.
.
আর্কাইভ
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৭ | |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ |
| ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ |
| ৯ | ৩০ | |||||