ডেস্ক রিপোর্ট | সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
জহির মাহমুদ দৌলতপুর
মানিকগঞ্জ জেলা দৌলতপুর উপজেলা জিয়নপুর ইউনিয়নের আমতলী শাখা হতে ব্রাক মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি (দাবি) কর্তৃক প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে ব্রাক মাইক্রো ফাইনান্স কর্মসূচি কর্তৃক হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।গতকাল বিকালে সেন্ট্রাল ১ ডিভিশনের পিএম মোঃ সাজ্জাদ হোসেন ভুঁইয়ার পরামর্শে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ নাজমুল ইসলাম, দৌলতপুর এলাকার এলাকা ব্যবস্থাপক মো: লুৎফর রহমান, বাচামারা শাখা অফিসের মোঃ মাসুদ রানা। এ সময় সমাজে পিছিয়ে পড়া ১৫ জন অসহায় নারীকে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য ২০ টি করে হাঁসের বাচ্চা বিতরণ করা হয় এবং তাদেরকে হাঁসের বাচ্চা লালন পালনের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করেন মো:নাজমুল ইসলাম ও ফজলে রাব্বি। আগত সকল সদস্য মনোযোগ সহকারে তাদের পরামর্শ গ্রহণ করেন। প্রাপ্ত জ্ঞান অনুযায়ী তারা হাঁসের বাচ্চা লালন পালন করে নিজেদের ভাগ্য উন্নয়নে সমাজে ভূমিকা রাখবে বলে আশ্বস্ত করেন।
Posted ৭:১৭ অপরাহ্ণ | সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
Desh24.News | Azad
.
.
আর্কাইভ
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৭ | |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ |
| ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ |
| ৯ | ৩০ | |||||