ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ | প্রিন্ট
জহির মাহমুদ, প্রতিনিধি দৌলতপুর (মানিকগঞ্জ)
মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার জিরনপুর ইউনিয়নের আমতলী হাট থেকে ছয়টি গাভী উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ। গতকাল আমতলী হাটে গরু চুরির অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. লুপচান শেখ ও মো. মিজানুর রহমান।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত দুইজনকে আদালতে পাঠানো হয়েছে। তবে উদ্ধারকৃত গরুগুলোর প্রকৃত মালিককে এখনো শনাক্ত করা যায়নি।
Posted ৫:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
Desh24.News | Azad