ডেস্ক রিপোর্ট | শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ | প্রিন্ট
ঘিওরে পুকুর থেকে বল আনতে গিয়ে পানি ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু
আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় পানিতে ডুবে জায়ান নামে এক শিশুর মৃত্যু হয়। শনিবার ( ১৫ নভেম্বর ) আনুমানিক সকাল ১০:৩০ মিনিটে ঘিওর উপজেলার পয়লা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশুর নাম জায়ান (২ ২/১ বছর )। সে পয়লা গ্রামের মোঃ পাপন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, শনিবার সকালে শিশু জায়ান তার বাড়ির পাশে তারই সহপাঠী হামিমের সাথে পুকুর থেকে বল আনতে গিয়ে পানিতে ডুবে যায় । হামিম জায়ানের বাড়িতে খবর দিলে পরে তল্লাশির সময় পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়।
এরপর তাকে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে ১ নং পয়লা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আরশেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত জায়ান আমার ওয়ার্ডের মোঃ পাপন মিয়ার ছেলে। খেলার ছলে পুকুরে বল আনতে গিয়ে তার মৃত্যু হয়।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না আসায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Posted ২:৫২ অপরাহ্ণ | শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
Desh24.News | Azad