ডেস্ক রিপোর্ট | সোমবার, ০৬ অক্টোবর ২০২৫ | প্রিন্ট
জহির মাহমুদ দৌলতপুর, মানিকগঞ্জ:
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় যমুনা নদীতে মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞার তৃতীয় দিনে ৮ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও চায়না জাল ধ্বংস করা হয়ছে।
সোমবার (৬ অক্টোবর) জেলা মৎস্য অফিসার মো. সাইফুল রহমান এর নেতৃত্বে উপজেলার যমুনা নদীতে অভিযান চালানো হয় ।
এসময় উপস্থিত ছিলেন-সিনিয়র সহকারী পরিচালক মুহাম্মদ দেলোয়ার হোসেন,দৌলতপুর উপজেলার মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী,দৌলতপুর থানা পুলিশ,নৌ পুলিশ ও আনসার সদস্যরা।
অভিযান সূত্র জানা যায় ৮ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও চায়না জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা মৎস্য অফিসার সুরাইয়া আক্তার তন্নী বলেন, ‘মা ইলিশ রক্ষায় দৌলতপুর উপজেলার যমুনা নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
Posted ৭:১৬ অপরাহ্ণ | সোমবার, ০৬ অক্টোবর ২০২৫
Desh24.News | Azad
.
.
আর্কাইভ
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||