বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঘিওরে ১৪ টি দোকান পুড়ে ছাই 

আল মামুন ভ্রাম্যমান প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ | প্রিন্ট  

ঘিওরে ১৪ টি দোকান পুড়ে ছাই 

উপজেলার ঘিওর ইউনিয়নের ঘিওর বাজারে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

 


ঘিওর ফায়ার সার্ভিসের একটি দল রাত্রি ১০:৩৩ মিনিট থেকে শুরু করে প্রায় ১২ টার সময় দেড় ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

 

 

বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা গেছে।

 

 

এবিষয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বরাত দিয়ে ঘিওর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম জানান, বুধবার রাত্রি ১০টার দিকে ঘিওর বাজারের একটি দোকানে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে আগুন মুহূর্তের মধ্যে চারদিক ছড়িয়ে পড়লে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

খবর পেয়ে ঘিওর ফায়ার সার্ভিসের একটি দল প্রায় দেড় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে রাত্রি ১২টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

 

তিনি আরো জানান, আগুনে ১১টি কাপড়ের দোকান, ৩ টি স্বর্ণের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায় খান মার্কেটের ৯ টি দোকানের মধ্যে ৮ টি কাপড়ের দোকান ও ১ টি স্বর্ণের দোকান এলাদত খানের মার্কেটে চারটি দোকানের মধ্যে ৩টি কাপড়ের দোকান ১টি স্বর্ণের দোকান ও সায়েদুর মার্কেটে ১টি স্বর্ণের দোকান পুড়ে গেছে। খান মার্কেটের মালিক আব্দুল লতিফ খানের ছেলে বাবু খান বলেন তিনটি মার্কেটের প্রায় ২ থেকে ৩ কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ঘটনায় ব্যবসায়ীরা ২/৩ কোটি টাকার ক্ষতির কথা দাবি করলেও প্রাথমিক অবস্থায় সরকারি হিসাবে প্রায় ২০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে গেছে। এসময় প্রায় কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

Facebook Comments Box

Posted ৩:৪১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com