ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ | প্রিন্ট
জহির মাহমুদ ,দৌলতপুর(মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদশে (পার্টনার) প্রকল্পের আওতায় কৃষকদের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১০.০০ টায় উপজেলা কৃষি অফিসের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করে উপজেলা কৃষি অফিস। উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি,মানিকগঞ্জ অঞ্চলের উপ-পরিচালক ড. রবীআহ নূর।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেজাউল করিম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি মো. আব্দুল মতিন,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সালমান খান প্রমুখ।
এছাড়াও উপসহকারী কৃষি অফিসার, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন ইউনিয়নের উদ্যোক্তা ও প্রান্তিক ১০০ জন কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, প্রযুক্তি নির্ভর জ্ঞান বিনিময়ের মাধ্যমে স্মার্ট কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে কৃষি বিভাগ। কৃষিকে পার্টনারশিপ কর্মসূচির আওতায় আনা হচ্ছে। সময়ের প্রয়োজনে উত্তম কৃষি চর্চাই এই কংগ্রেসের উদ্দেশ্য।
বক্তাগণ পার্টনার কংগ্রেস প্রকল্পের আওতায় প্যাকেজ প্রযুক্তি, কৃষিতে দৃষ্টিভঙ্গি ও ধারণার পরিবর্তন, কৃষি প্রযুক্তি ব্যবহার, যান্ত্রিকীকরণ, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কৃষিপণ্যের মূল্য ও সরবরাহ ব্যবস্থা এবং টেকসই কৃষি প্রযুক্তি ও কলাকৌশল নিয়ে আলোচনা করেন।
Posted ১২:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
Desh24.News | Azad