ডেস্ক রিপোর্ট | বুধবার, ২৫ জুন ২০২৫ | প্রিন্ট
আল মামুন ভ্রাম্যমান প্রতিনিধি :
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নিলুয়া গ্রামে অসহায় গরীব পরিবারকে উচ্ছেদের চেষ্টা পাল্টা পাল্টি মামলা, বাড়ী ঘর ভাঙচুর, হামলা ও অর্থলোটের অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
গত ২২ জুন রাত ৭ টার দিকে ঘটনাটি ঘটেছে নিলুয়া গ্রামের আরশেদ আলীর মেয়ে রুপিয়া বেগমের বাড়ীতে।
জানাগেছে -আরশেদ আলীর মেয়ে রুপিয়া বাবার পৈতৃক সম্পত্তির মালিক হয়ে দীর্ঘ ৩০ বছর যাবত বাবার পৈতৃক সম্পত্তিতে বাড়ি করে ৫.৯৯ শতাংশ জমির উপর বাড়ি করে ছেলে মেয়েদের নিয়ে বসবাস করে আসছে। বর্তমানে বসবাস কৃত জমির দাম বেড়ে যাওয়ায় তার ভাই বোন রুপিয়া কে জায়গা ছেড়ে দেওয়ার জন্য বিভিন্ন সময় হুমকি দামকি দিয়ে আসছিলেন। এবিষয়ে এলাকার গন্যমান্য ও ইউপি সদস্যসহ একাধিকবার বসে সমঝোতা করার চেষ্টা করে। কিন্ত কোন পক্ষ মেনে না নেওয়ায় তার ভাই গত ২২ জুন সন্ধ্যা ৭ টার দিকে আমির আলী সহ ৯/১০ জনের সন্ত্রাসী দল রুপিয়ার বাড়ি ভাঙচুর,গাড়ী ভাঙচুর, হামলা করে আহত ও অর্থ লুটের অভিযোগ রয়েছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
এ ঘটনায় দু’পক্ষের প্রায় ৫/৭ জন আহত হয়েছে ও পাল্টা পাল্টি মামলা হয়েছে দৌলতপুর থানায় ।
এবিষয়ে ভুক্তভোগী রুপিয়া বেগম বলেন আমার বাবার পৈতৃক সম্পত্তির মালিক হয়ে দীর্ঘ ৩০ বছর যাবত বাড়ি ঘর করে বসবাস করে আসতেছি এবং জমির খাজনা সহ নিয়মিত পরিশোধ করছি। হঠাৎ করে জমির দাম বৃদ্ধি পাওয়ায় আমাকে আমার ভাই আমির মাঝে মধ্যে আমাকে ও আমার সন্তানদের হুমকি প্রদান করে। এছাড়া সে ২২ জুন আমার বাড়িতে এসে আমার সন্তানদের মারপিট করে এবং আমার ঘর ভাঙচুর করে লুটপাট করে নগদ ১ এক লক্ষ ৯৫ হাজার টাকা প্রায় ১ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়।
এবিষয়ে ভুক্তভোগী রুপিয়া বেগমের ছেলে শাকিল খান বলেন- আমাদের বাড়ি এসে আমার মামা আমির, আমার মামী সীমা বেগম সহ ৯/১০ জন এসে আমাদের বাড়ির সবাইকে মারধর করে আমাদের ঘর ভাঙচুর করে এবং আমাদের ঘরে থাকা গরু বিক্রি করা ১ লক্ষ ৯৫ হাজার টাকা সহ ঘরে থাকা আসবাবপত্র ভাঙচুর করে আমাদের মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায় ।
এবিষয়ে ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেন বলেন আমরা দু’পক্ষের লোক জন নিয়ে বসেছিলাম কোন পক্ষ আমাদের মানে নাই ।
এবিষয়ে দৌলতপুর থানার এস আই আপেল মাহমুদ বলেন ২২ জুন ২ পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে এবং অনেক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। দুই পক্ষের পাল্টা পাল্টি মামলা হয়েছে। তদন্ত কাজ চলছে তদন্ত শেষ হলে বোঝা যাবে।
Posted ৭:১০ অপরাহ্ণ | বুধবার, ২৫ জুন ২০২৫
Desh24.News | Azad