ডেস্ক রিপোর্ট | রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট
মানিকগঞ্জের ঘিওর উপজেলার ৫২৭ বস্তা সারসহ ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে ইছামতী নদীতে পরে গেছে। রবিবার সকালে উপজেলা সদরের ঘিওর বাজার সংলগ্ন কুস্তা এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, রবিবার সকাল ৮টার দিকে নারায়নগঞ্জ থেকে ৪২৮ বস্তা ডিএপি ও ৯৯ বস্তা টিএসপি সার নিয়ে একটি ট্রাক ঘিওর বাজারের যাচ্ছিল। এতে চালক প্রধান সড়ক ব্যবহার না করে ঝুকিপূর্ন একটি সড়ক দিয়ে বাজারে প্রবেশ করলে ট্রাকটি উল্টে নদীতে পরে যায়।
স্থানীয় লোকজন জানায়, উপজেলা সদরের কুস্তা এলাকায় গরু হাট সংলগ্ন রাস্তাটি দীর্ঘদিন ধরে ঝুকিপূর্ন । কয়েক বছরের নদী ভাঙ্গনে সড়কের কিছু অংশ এবং ঘিওরের দুইশ’ বছরের গরু হাটটি নদীগর্ভে বিলিন হয়ে গেছে। এ রাস্তায় সাধারনত বড় যানবাহন চলাচল করেনা। সকালে সারবাহী ট্রাকটি ওই রাস্তায় ঢুকতে গিয়ে উল্টে যায়।
উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা আক্তার জানান, আমদানী করা ৪২৮ বস্তা সার উপজেলার বড়টিয়া ইউনিয়নের বিসিআইসি ও বিএডিসি অনুমোদিত সার ব্যবসায়ী মোঃ ওয়াজেদ মিয়া এবং শিবালয় উপজেলার তারাইল বাজারের বিসিআইসি ও বিএডিসি হারুন মিয়ার কাছে নেওয়া হচ্ছিল । কিন্তু পথে ট্রাকটি উল্টে নদীর তীরে পরে যায়। ইতোমধ্যে প্রায় ২০০ বস্তা সার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া বেশ কিছু সার নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ সারের পরিমান এখনও নির্নয় করা যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলাম বলেন, পাঁচ শতাধিক বস্তা সার ছিল। ঘিওর উপজেরা ছাড়াও পাশের আরেকটি উপজেলার ডিলারদের। কিন্তু সারসহ ট্রাকটি উল্টে নদীতে পরে যায়। এতে ডিলারদের বেশ ক্ষতি হবে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহাবুবুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি।
Posted ৬:১৬ অপরাহ্ণ | রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
Desh24.News | Azad