ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ | প্রিন্ট
আল মামুন ভ্রাম্যমান প্রতিনিধি:
মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের বাইলজুরী চকপাড়া নামক স্থানে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে অভিযান পরিচালনাকালীন উক্ত স্থানে পানির ভিতরে একটি অবৈধ ড্রেজার চলতে দেখা যায়। এর সাথেও সংযুক্ত্ পাইপের দৈর্ঘ্য আনুমানিক দৈর্ঘ্য ৮০০ থেকে ৯০০ ফিট যার সংযোগ সম্পূর্ণ বিনষ্ট করা হয়। এসময় কোন ড্রেজারমালিক ব সম্পৃক্ত কাউকে কে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
বৃহস্পতিবার ৩১ জুলাই সকালে এ অভিযান পরিচালনা করেন ঘিওর উপজেলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাশিতা- তুল ইসলাম।
এসময় তিনি বলেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া টপসয়েল কর্তন প্রতিরোধে স্থানীয়দের মাঝে সচেতনতা সৃষ্টি করা হয়। এসময় তিনি আরও বলেন বাল্যবিবাহ রোধ, ও অবৈধ ড্রেজার দিয়ে বালু মাটি কাটার বাণিজ্যের বন্ধ করতে প্রতিদিন বিভিন্ন স্থান পরিদর্শন চলতে থাকবে।কোনো সুযোগ নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ সকল কাজে উপজেলাবাসীর সহযোগিতা করেন।
Posted ৫:৪০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
Desh24.News | Azad