বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঘিওরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত 

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ | প্রিন্ট  

ঘিওরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত 

আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি :

” দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, মানিকগঞ্জের ঘিওরে খামারিদের উদ্বুদ্ধ করতে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর ) সকাল ১১ ঘটিকায় ঘিওর উপজেলা পরিষদ চত্বরে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় দিনব্যাপী এ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।


 

উপজেলা নির্বাহী অফিসার নাশিতা তুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্বতী পাল।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ তানভীর ইসলাম, উপজেলা প: প: কর্মকর্তা ডাঃ হাসিব আহসান, উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন, উপজেলা মৎস্য কর্মকর্তা তাহমিনা আক্তার তামান্না, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফারহানা আক্তার, খামারি মোঃ মাসুদুর রহমান মাসুদ প্রমুখ।

 

এ প্রদর্শনী মেলায় প্রায় ২৫ টি স্টলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খামারিরা তাদের পালনকৃত উন্নত প্রজাতির গরু, ছাগল, হাঁস, মুরগি, দুম্বা, ঘুরা, কবুতরসহ বিভিন্ন প্রজাতির পশু—পাখি নিয়ে অংশগ্রহণ করেন। মেলা দেখতে সকাল থেকে সাধারণ মানুষ ভিড় করতে শুরু করে। অংশগ্রহণকারী খামারিদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ প্রদর্শনী মেলার সমাপ্ত হয়

Facebook Comments Box

Posted ৮:৪৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com