বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মানিকগঞ্জ-১ আসনে বিএনপি মনোনয়ন পেলেন এস এ জিন্নাহ কবির

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট  

মানিকগঞ্জ-১ আসনে বিএনপি মনোনয়ন পেলেন এস এ জিন্নাহ কবির

রামপ্রসাদ সরকার দীপু স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর- শিবালয়) আসনে বিএনপি মনোনয়ন পেলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এস এ জিন্নাহ কবির।


স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ও সাধারন ভোটারদের ভাষ্যমতে, মানিকগঞ্জ-১ ( ঘিওর, -দৌলতপুর শিবালয়) জনসমর্থনে এসএ জিন্নাহ কবীর এগিয়ে আছেন। দলের জন্য তার অনেক ত্যাগ রয়েছে। দুঃসময়ে তিনি নেতাকর্মীদের পাশে ছিলেন। দীর্ঘ ১৬/১৭টি বছর এস এ জিন্নাহ কবির তিনটি উপজেলার বিভিন্ন এলাকায় সক্রিয় ভাবে নেতাকর্মীদের সাথে নিয়ে এলাকায় কাজ করে যাচ্ছেন। নির্বাচনকে সামনে রেখে তিনি প্রতিদিন গণসংযোগ, সভা, সমাবেশ, উঠান বৈঠক, মোটর সাইকেল শোডাউনসহ পথ সভায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। তৃণমূলের প্রতিটি এলঅকায় তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন।

ঘিওর উপজেলা বিএনপি সভাপতি মীর মানিকুজ্জামান মানিক বলেন, মানিকগঞ্জ -১ আসনে জনপ্রিয় নেতা এস এ জিন্নাহ কবির। নেতাকর্মীরা তাকে ধানের শীষে ভোট দিতে উম্মুক্ত হয়ে রয়েছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা প্রচারে সকল নেতাকর্মীদের নিয়ে আমরা মাঠে কাজ করে যাচ্ছি। বিজয় আমাদের হবেই।

জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এস এ জিন্নাহ কবির বলেন, বিএনপি ঘঁাটি হিসাবে পরিচিত মানিকগঞ্জ-১ জয়ের সম্ভাবনা শতভাগ আমাদের । আমি দলের নিয়ম কানুন আদর্শ মেনে নেতাকর্মীদের সাথে নিয়ে দীর্ঘ ১৬/১৭টি বছর কাজ করেছি। দল আমাকে নমিনেশন দিয়েছে। আমি ধানের শীষ প্রতীকে বিপুল ভোট পেয়ে নির্বাচিত হব।

 

Facebook Comments Box

Posted ৭:৩৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com